ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

ঢামেকে চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণধোলাই

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) জরুরি বিভাগে মোবাইল চোর সন্দেহে স্বামী ও স্ত্রী পরিচয় দানকারী দুই জনকে আটক করেছে
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৪ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৪ সময়
ঢামেকে চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণধোলাই ছবি : সংগৃহীত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) জরুরি বিভাগে মোবাইল চোর সন্দেহে স্বামী ও স্ত্রী পরিচয় দানকারী দুই জনকে আটক করেছে ডিউটিরত আনসার সদস্যরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- আকলিমা আক্তার বৃষ্টি (১৮) ও মো. রুবেল (২৮)। পরে দুজনকে জনতা গণধোলাই দিলে ঢামেকের আনসার সদস্যরা এসে তাদের উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার মো. আলমগীর হোসেন জানান, ঢামেকের জরুরি বিভাগের এক্স-রে’র সামনে এক রোগীর স্বজনের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তারা। পরে জনতা গণধোলাই দিলে আমাদের ডিউটিরত আনসার সদস্যরা তাদের দুজনকে উদ্ধার করে ক্যাম্পে নিলে জিজ্ঞাসাবাদে মোবাইল চুরির কথা স্বীকার করে।


তিনি আরো জানান, আটককৃতদের শরীর তল্লাশি করে বৃষ্টির কাছে থেকে ২৪টি গাঁজার পুরিয়া ও পোটলা পাওয়া যায়। পরে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়। তারা কামরাঙ্গীর চর আলিনগর এলাকায় থাকতেন। স্বামী-স্ত্রী তারা দুজনেই চোর ও মাদক বিক্রি চক্রের সদস্য বলে জানা গেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!