ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

রায়েরবাজারে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের
  • আপলোড সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫০ সময়
  • আপডেট সময় : ১৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৫০ সময়
রায়েরবাজারে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক ছবি : সংগৃহীত

রাজধানীর রায়েরবাজারের ক্যান্সার গলিতে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ১৫টি ধারালো ছুরি ও ৩টি সামুরাই উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। এ সময় একটি তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা ধারালো অস্ত্র প্রদর্শন করে সমাবেশে হামলার চেষ্টা চালায়।


পরে সেনাবাহিনীর হটলাইন নম্বরে ফোন পেয়ে বসিলা আর্মি ক্যাম্প থেকে চারটি আভিযানিক দল ঘটনাস্থলে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে  কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করে সেনাবাহিনী। আটক ব্যক্তিরা হলেন মারুফ (১৯), মো. সানি (১৮), মো. আলাল (১৯), মো. রিফাত (২০), মো. সজিব (১৯), মো. রানা (১৯), মো. সাব্বির (১৮), মো. নাজমুল হাসান (১৯) ও ওয়াসিম (২২)। এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!