ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী

নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমানবন্দর এবং পর্যটন খাতে দূর্নীতি ও
  • আপলোড সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
  • আপডেট সময় : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৪ সময়
সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী

নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিমানবন্দর এবং পর্যটন খাতে দূর্নীতি ও সিন্ডিকেট নির্মূলের জন্য কার্যক্রম শুরু করা হয়েছে।


বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসে তিনি বলেন, শুধু টিকিটিং নয়, লাগেজ হ্যান্ডেলিং ও প্রবাসী যাত্রীদের সুবিধা নিশ্চিত করাও তাদের লক্ষ্য। তিনি বলেন, যাত্রী ইমিগ্রেশন শেষ করার সঙ্গে সঙ্গে লাগেজও পেতে পারবে, যাতে আর কোনো ভোগান্তি না হয়।


প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেছেন, বিমান টিকিটিংয়ে সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যটন খাতেও সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বসে বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হবে।


মিল্লাত নিশ্চিত করেছেন, যদি কোনো দুর্নীতি ধরা পড়ে, তা অবশ্যই তদন্ত করা হবে, এবং ধীরে ধীরে বিমান ও পর্যটন খাতে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা