ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ভূমি
  • আপলোড সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
  • আপডেট সময় : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪৬ সময়
আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে: ভূমিমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তনের আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মধ্যে যে সন্দেহ ও অবিশ্বাস রয়েছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মঙ্গলবার তেজগাঁওয়ে ভূমি ভবনে সিটিজেন কেয়ার সেন্টার ও কল সেন্টারের কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।


মন্ত্রী জানান, কল সেন্টারের প্রচার বাড়িয়ে প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছাতে হবে। পাশাপাশি সেবার পরিধি বাড়িয়ে প্রতিদিন অন্তত ২০০০ মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঘুষ ও দুর্নীতির বিষয়ে তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রীও একই সুরে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানান এবং ভূমি সংক্রান্ত বিরোধ দ্রুত নিষ্পত্তির জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


সব মিলিয়ে, ভূমি সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার নতুন উদ্যোগ নিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী