ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

কক্সবাজারে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ২

কক্সবাজারের সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল মালেক (৩৪) ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি সেন্টমার্টিনে পর্যটন ব্যবসার পাশাপাশি কক্সবাজারের স্থানীয়
  • আপলোড সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২:৪৮ সময়
কক্সবাজারে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত, আহত ২

কক্সবাজারের সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার বাসিন্দা আব্দুল মালেক (৩৪) ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি সেন্টমার্টিনে পর্যটন ব্যবসার পাশাপাশি কক্সবাজারের স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। নিহতের বড় ভাই আব্দুর রহিম জিহাদি জানান, আব্দুল মালেক কয়েক দিন পর সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করেছিলেন। রামুর জোয়ারিয়ানালা এলাকায় হজ্জের প্রশিক্ষণ শেষ করে দুপুর ২টার দিকে তিনি অটোরিকশায় কক্সবাজার শহরে ফিরছিলেন। তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।


স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী