ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

শয্যা সংখ্যা দ্বিগুণ, বাড়ছে সেবার পরিধি

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ৫শ’ শয্যাবিশিষ্ট একটি ভবন যুক্ত করা হয়েছে, যার
  • আপলোড সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:৩৯ সময়
শয্যা সংখ্যা দ্বিগুণ, বাড়ছে সেবার পরিধি

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ৫শ’ শয্যাবিশিষ্ট একটি ভবন যুক্ত করা হয়েছে, যার ফলে হাসপাতালের শয্যার সংখ্যা ১০০০-এ উন্নীত হবে। নতুন ভবনটি ১৫ তলাবিশিষ্ট এবং এতে অত্যাধুনিক যন্ত্রপাতি ও চিকিত্সা সুবিধা রয়েছে। শয্যা ও জনবল নিয়োগের পর ভবনটি দ্রুত চালু হবে। নতুন ভবনে ৪টি অপারেশন থিয়েটার, আধুনিক এমআরআই ও সিটিস্ক্যান মেশিন, এবং ১শ’ বেডের পোস্ট অপারেটিভ আইসিইউ সহ আরও উন্নত চিকিৎসা সুবিধা রয়েছে। এতে মাথা ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য অপারেশনসহ চিকিত্সার ব্যবস্থা রয়েছে। বিশেষভাবে ডিজাইন করা অপারেশন থিয়েটারে জীবাণু প্রতিরোধ ব্যবস্থা রয়েছে যা রোগী ও ডাক্তারদের নিরাপদ রাখবে।


হাসপাতালটির যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. মো. বদরুল আলম জানান, এটি একটি বিশেষায়িত হাসপাতাল যেখানে প্রতিদিন রোগীর চাপ বাড়ছে, তবে জনবল এবং শয্যার সংকট রয়ে গেছে। তিনি বলেন, ঢাকার বাইরে নিউরোলজিক্যাল চিকিত্সার ব্যবস্থা নিশ্চিত না হলে শুধুমাত্র শয্যা বাড়ানো সমস্যার সমাধান করবে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী