ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

ইরানের রাজধানী তেহরানে হামলার মাত্রা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্য অর্জন
  • আপলোড সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময়
  • আপডেট সময় : ২ মার্চ ২০২৬, সকাল ৯:৩৫ সময়
ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান

ইরানের রাজধানী তেহরানে হামলার মাত্রা আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং এটি কয়েক সপ্তাহ পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সোমবার ভোরে তেহরানের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। স্থানীয় সময় রাতের শেষভাগে পশ্চিম তেহরানের একটি আবাসিক এলাকায় শক্তিশালী বিস্ফোরণ শোনা যায়, যা শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে।


একাধিক সূত্রের দাবি, রাজধানীর পশ্চিম ও পূর্ব অংশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। সামরিক স্থাপনা, কমান্ড সেন্টার এবং কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। মার্কিন সামরিক কমান্ড (সেন্টকম) জানিয়েছে, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় এক হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। এতে ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত লেগেছে বলে ধারণা করা হচ্ছে।


অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তির নিহত হওয়ার খবর বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ নিশ্চিত তথ্য এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। দেশজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে এবং আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে তা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী