ঢাকা | |

হাসপাতাল থেকে বাসায় ফজলুর রহমান বাবু

চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় অভিনেতা এবং সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা
  • আপলোড সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৪ মার্চ ২০২৬, সকাল ৯:৫৮ সময়
হাসপাতাল থেকে বাসায় ফজলুর রহমান বাবু

চলচ্চিত্র ও নাটকের জনপ্রিয় অভিনেতা এবং সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, গত ১৬ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে গুলশানের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে।


গত ১৯ ফেব্রুয়ারি কর্ডিয়াক সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে সফলভাবে তার হার্টে বাইপাস সার্জারি করা হয়। বর্তমানে তিনি বাসায় থাকলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। আগের চেয়ে ভালো আছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। ফজলুর রহমান বাবু দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটক, চলচ্চিত্র ও গানে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন। ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা ১৯৯১ সালে ‘মৃত্যুক্ষুধা’ নাটকের মাধ্যমে টিভি নাটকে আত্মপ্রকাশ করেন এবং ২০০০ সালে ‘বিহঙ্গ’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় যাত্রা শুরু করেন।


তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘অজ্ঞাতনামা’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’ ও ‘ফাগুন হাওয়ায়’। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তিনি। অসুস্থ হওয়ার আগে ঈদের নাটক ও টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন