ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

৮১১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৮৭ একর জমি প্রভাবশালীদের দখলে

সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল পরিমাণ জমি দখলের চিত্র উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সাম্প্রতিক
  • আপলোড সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময়
  • আপডেট সময় : ৭ মার্চ ২০২৬, সকাল ৯:৩৪ সময়
৮১১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৮৭ একর জমি প্রভাবশালীদের দখলে

সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল পরিমাণ জমি দখলের চিত্র উঠে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সাম্প্রতিক তদন্ত প্রতিবেদনে। পাঁচ বছরের অনুসন্ধানে দেখা গেছে, ৮ হাজার ১১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ১৮৭ একর জমি বেহাত হয়ে গেছে। তদন্তে জানা গেছে, এসব জমি দখল করে স্থানীয় প্রভাবশালীরা পার্ক, কমিউনিটি সেন্টার, দোকান, গ্যারেজ, ক্লাবঘর, বস্তি ও কাঁচাবাজারসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে এসব জমি দখলে থাকলেও কার্যকরভাবে দখলমুক্ত করা সম্ভব হয়নি। ডিআইএর তদন্তে আরও উঠে এসেছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভুয়া নিয়োগ ও জাল সনদের ঘটনাও ব্যাপকভাবে ঘটছে। তদন্তে ৭৩৯ জন শিক্ষকের জাল সনদ শনাক্ত হয়েছে। ময়মনসিংহের একটি প্রতিষ্ঠানে ৬৩ জন শিক্ষকের মধ্যে ৫৭ জনের সনদই জাল বলে চিহ্নিত হয়েছে।


ডিআইএর প্রতিবেদনে জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ও বকেয়া ভ্যাট-ট্যাক্সসহ মোট ৫৩৫ কোটি ৪৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা বিভিন্ন ফি আদায় হলেও এর বড় অংশ অপব্যবহার হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডিআইএর পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সন্দেহজনক সনদগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে জাল প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তা নথিভুক্ত করা হয়।


তদন্তের তথ্য অনুযায়ী, ২০২১ সালের জুলাই থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময় দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এতে জমি দখল, জাল সনদ, ভুয়া অভিজ্ঞতা এবং নিয়মবহির্ভূত নিয়োগের মতো নানা অনিয়ম সামনে এসেছে। ডিআইএ জানিয়েছে, এসব অনিয়ম বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে শিক্ষা খাতে অনিয়ম অনেকাংশে কমানো সম্ভব হবে বলে মনে করছেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী