ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু কেলির ফিফটিতে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে দুই যুবক আটক-জরিমানা লেবাননে বুলডোজার দিয়ে একের পর এক ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি বিএনপির মনোনয়ন পেলেন না আলোচনায় থাকা চমক একসঙ্গে পাঁচ ক্রিকেটারকে নাগরিকত্ব দিলো আরব আমিরাত

নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৪১ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ২:৪১ সময়
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চান বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। এ লক্ষ্যে তাকে মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে একটি চিঠি পাঠানো হয়েছে। বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে গত ২২ ফেব্রুয়ারি পাঠানো ওই চিঠির একটি অনুলিপি গণমাধ্যমের হাতে এসেছে।


চিঠিতে বলা হয়েছে, অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান বর্তমানে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে কাজ করছেন এবং কূটনৈতিক ক্ষেত্রে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাঁর পেশাদার যোগাযোগ ও অভিজ্ঞতা রয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, তাঁর নেটওয়ার্কের মাধ্যমে জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার করার কাজ তিনি করে আসছেন।


শফিকুর রহমান এই প্রস্তাবকে নতুন ও অভিনব উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, অধ্যাপক মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হলে বিরোধী দলের পররাষ্ট্রনীতি সরকারের কাছে উপস্থাপন ও তা পর্যালোচনার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।


তিনি চিঠিতে আরও লিখেছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় দেশের পররাষ্ট্রনীতি পরিচালনায় এমন একটি পদায়ন সরকার বিবেচনা করতে পারে। তবে বিষয়টি নিয়ে ভিন্ন মতও রয়েছে। সাবেক কূটনীতিক ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ূন কবীর বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সরকারের এবং পররাষ্ট্রনীতি বাস্তবায়নের দায়িত্ব পররাষ্ট্রমন্ত্রীর। তাঁর মতে, সরকারি কাঠামোর বাইরে থেকে বিরোধী দলের কাউকে মন্ত্রণালয়ে পদায়ন করলে প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে এবং এমন নজিরও আগে দেখা যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ