ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

বিসিবির নির্বাচন আরও ভালো হতে পারতো— সদ্য পদত্যাগ করা আমজাদ

আমজাদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৩ মার্চ) তিনি
  • আপলোড সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:২৭ সময়
  • আপডেট সময় : ২৪ মার্চ ২০২৬, দুপুর ২:২৭ সময়
বিসিবির নির্বাচন আরও ভালো হতে পারতো— সদ্য পদত্যাগ করা আমজাদ

আমজাদ হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৩ মার্চ) তিনি বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন।  পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্নের জবাবে আমজাদ বলেন, তিনি একজন প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, তাই পুরো প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করা তার দায়িত্বের মধ্যে পড়ে না।


তবে তিনি ইঙ্গিত দেন, নির্বাচন আরও ভালোভাবে আয়োজন করা যেত। তার ভাষায়, আগের মতো প্রিমিয়ার লিগের সব ক্লাবের প্রতিনিধিত্ব এবার দেখা যায়নি এবং কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন, যা ভিন্ন পরিস্থিতি তৈরি করেছে। আমজাদ হোসেন বলেন, যেকোনো নির্বাচনেই কিছু না কিছু বিতর্ক বা প্রশ্ন থাকে। তিনি উল্লেখ করেন, বিশ্বের অনেক শক্তিশালী দেশেও নির্বাচন নিয়ে বিতর্ক দেখা যায়, যা একটি চলমান প্রক্রিয়ার অংশ।


তিনি আরও বলেন, ভবিষ্যতেও বিসিবিতে নির্বাচন হবে এবং সেগুলো নিয়েও প্রশ্ন উঠতে পারে। তবে আরও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে নির্বাচন প্রক্রিয়া আরও গ্রহণযোগ্য হতে পারত বলে মত দেন সদ্য পদত্যাগ করা এই কর্মকর্তা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী