ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাইনালে শুরুর একাদশে রোনান, জায়গা হয়নি ডেকলানের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তেলের দামে পরিবর্তন আসতে পারে শিগগিরই: অর্থমন্ত্রী বাবার বক্তব্যের কারণে ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ একদিনে আমিরাতে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হা’মলা চালিয়েছে ইরান প্রত্যাহার করা পাঁচ রাষ্ট্রদূতের মধ্যে ফিরেছেন শুধু একজন পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয় হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা ঘিরে দেশের যাত্রা পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সড়ক পরিবহনমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা ঘিরে দেশের যাত্রা পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার (১ এপ্রিল) ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে থেকে মাদানি অ্যাভিনিউ সংযোগ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহার সময়ে চাপ বেশি থাকে। কারণ একদিকে যেমন বিপুল সংখ্যক মানুষ রাজধানী ছাড়েন, অন্যদিকে কোরবানির পশু ঢাকায় প্রবেশ করে। এতে সড়ক ব্যবস্থাপনায় বাড়তি চাপ তৈরি হয়।


তিনি জানান, আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক ব্যবস্থাপনা নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে যাত্রীদের ভোগান্তি কমানো যায়। এছাড়া উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়নে নতুন একটি যমুনা সেতু নির্মাণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মন্ত্রী। পরিবহন খাতে পরীক্ষামূলকভাবে একটি ডেমু ট্রেন চালুর কথাও উল্লেখ করেন তিনি। তবে এটি কার্যকর না হলে নতুন কোনো প্রকল্প গ্রহণ করা হবে না বলেও জানান।


একই অনুষ্ঠানে তিনি দেশকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের কর্মসূচি জোরদারের আহ্বান জানান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার