ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফাইনালে শুরুর একাদশে রোনান, জায়গা হয়নি ডেকলানের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় দেওয়া হলো বাঁধ, পরে উচ্ছেদ মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী তেলের দামে পরিবর্তন আসতে পারে শিগগিরই: অর্থমন্ত্রী বাবার বক্তব্যের কারণে ধোনি ও কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ একদিনে আমিরাতে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হা’মলা চালিয়েছে ইরান প্রত্যাহার করা পাঁচ রাষ্ট্রদূতের মধ্যে ফিরেছেন শুধু একজন পারভেজের ঝড়ো ব্যাটিংয়ের পর মোস্তাফিজের দুই উইকেট, লাহোরের সহজ জয় হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ সংগ্রহে উপচেপড়া ভিড়, সময় বাড়ল ৪ এপ্রিল পর্যন্ত

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেওয়া ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি বাস্তবায়ন শুরু হওয়ায়
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৯ সময়
সিরাজগঞ্জে ‘ফুয়েল কার্ড’ সংগ্রহে উপচেপড়া ভিড়, সময় বাড়ল ৪ এপ্রিল পর্যন্ত

জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা আনতে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেওয়া ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন’ নীতি বাস্তবায়ন শুরু হওয়ায় ফুয়েল কার্ড সংগ্রহে গ্রাহকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকাল থেকেই জেলা ও উপজেলা প্রশাসন কার্যালয়ে যানবাহন মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কার্ড সংগ্রহ করতে ভিড় করেন।


প্রাথমিকভাবে ৩০ ও ৩১ মার্চ পর্যন্ত কার্ড ইস্যুর সময় নির্ধারণ করা হলেও চাহিদা বেড়ে যাওয়ায় সময়সীমা বাড়িয়ে ৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো গ্রাহক পেট্রোল বা অকটেন সংগ্রহ করতে পারবেন না। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসসাদিক জামান জানান, এই উদ্যোগের মাধ্যমে তেল পাম্পে বিশৃঙ্খলা কমবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।


জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, কার্ড পেতে যানবাহন মালিকদের জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ছবি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হচ্ছে। এই কার্ড দেখিয়ে জেলার ২২টি তেল পাম্প থেকে সকাল ৭টা থেকে রাত ৮টার মধ্যে পেট্রোল ও অকটেন সংগ্রহ করা যাবে। তবে কৃষি ও পরিবহন খাতে কিছুটা শিথিলতা রাখা হয়েছে। সংশ্লিষ্টরা ২৪ ঘণ্টাই ডিজেল সংগ্রহ করতে পারবেন।


জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, জেলায় জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন। নির্ধারিত সময়ের পরও কার্ড নেওয়ার সুযোগ থাকবে, তবে ৫ এপ্রিলের পর কার্ড ছাড়া পেট্রোল-অকটেন দেওয়া হবে না।


তিনি আরও জানান, ৩০ ও ৩১ মার্চ এই দুই দিনে প্রায় তিন হাজার ফুয়েল কার্ড ইস্যু করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার

সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত ২৫ হাজার লিটার ডিজেল উদ্ধার