ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

টুর্নামেন্টসেরা বাংলাদেশের গোলরক্ষক, দেশবাসীকে শিরোপা উৎসর্গ

টাইব্রেকারের উত্তেজনায় শেষ মুহূর্তে জয়সূচক শট গোললাইন অতিক্রম করতেই মালেতে গ্যালারিতে শুরু হয় উল্লাসের ঢেউ। সেই আনন্দ ছড়িয়ে
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৭ সময়
টুর্নামেন্টসেরা বাংলাদেশের গোলরক্ষক, দেশবাসীকে শিরোপা উৎসর্গ

টাইব্রেকারের উত্তেজনায় শেষ মুহূর্তে জয়সূচক শট গোললাইন অতিক্রম করতেই মালেতে গ্যালারিতে শুরু হয় উল্লাসের ঢেউ। সেই আনন্দ ছড়িয়ে পড়ে পুরো দলজুড়ে। টাইব্রেকারে ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ-এর শিরোপা জিতেছে বাংলাদেশ। এই জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। টাইব্রেকারে ভারতের প্রথম শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন তিনি। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল হজম করে আসরের সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতে নেন মাহিন।


ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মাহিন বলেন, প্রথম শটটি ঠেকানোর মুহূর্ত ছিল অসাধারণ, তখনই মনে হয়েছে দেশের মানুষের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। গত আসরে টাইব্রেকারে হারার অভিজ্ঞতা থাকায় এই জয় তার কাছে আরও বিশেষ। তিনি এই শিরোপা তার বন্ধু আশিককে উৎসর্গ করেছেন। অধিনায়ক মিঠু জানান, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সমর্থন দলকে অনুপ্রাণিত করেছে। প্রতিটি ম্যাচে তাদের সমর্থন ছিল অসাধারণ, আর সেই সমর্থনের প্রতিদান হিসেবেই এই ট্রফি তুলে দেওয়া হয়েছে।


এই টুর্নামেন্টে বিশেষ নজর কাড়েন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। চার ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করে তিনি দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন। ফাইনালে তার নেওয়া শেষ শটেই নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা জয়। অন্যদিকে, টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন ভারতের ওমাং দুদুম। তিনি তিন গোল করে মালদ্বীপের ইলান ইমরান তৌহিদ-এর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন। আর ফেয়ার প্লে পুরস্কার জিতে নেয় স্বাগতিক মালদ্বীপ অনূর্ধ্ব-২০ দল।


এই ঐতিহাসিক শিরোপা দেশের মানুষকেই উৎসর্গ করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী