ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-ফিলিপাইন

দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুরের দিকে এই কম্পন হয় বলে জানিয়েছে
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১১ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১১ সময়
৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-ফিলিপাইন

দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার দুপুরের দিকে এই কম্পন হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের প্রায় ৯৯ কিলোমিটার গভীরে। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় তালাউদ দ্বীপে।


ভূমিকম্পে শক্তিশালী কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দুই দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে ভূমিকম্প তুলনামূলকভাবে নিয়মিত ঘটনা।


বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সবসময়ই বিদ্যমান। অতীতের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি ২০০৪ সালে ইন্দোনেশিয়ায় ঘটে, যেখানে সুনামির কারণে ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল