ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে পরিচালিত একটি বিশেষ অভিযান ব্যর্থ করার দাবি করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৪ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, দুপুর ৩:১৪ সময়
মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের

নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে পরিচালিত একটি বিশেষ অভিযান ব্যর্থ করার দাবি করেছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া জানিয়েছে, মধ্য ইরানের ইসফাহান অঞ্চলে সমন্বিত সামরিক অভিযানে একাধিক মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। রোববার (৫ এপ্রিল) দেওয়া বিবৃতিতে বলা হয়, নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য মার্কিন বাহিনী ইরানের আকাশসীমায় প্রবেশ করলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি), নিয়মিত সেনাবাহিনী, বাসিজ এবং পুলিশ বাহিনীর যৌথ প্রতিরোধে অভিযানটি ভেস্তে যায় বলে দাবি করা হয়।


ইরানি সামরিক মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ধ্বংস হয়েছে। তিনি আরও দাবি করেন, বিধ্বস্ত অংশগুলো ইসফাহানের দক্ষিণাঞ্চলে পাওয়া গেছে। এ ঘটনাকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য “লজ্জাজনক ব্যর্থতা” হিসেবে উল্লেখ করে ১৯৮০ সালের ব্যর্থ অপারেশন ঈগল ক্ল-এর সঙ্গে তুলনা করেন।


অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য নিয়েও সমালোচনা করা হয়, যেখানে তিনি অভিযানকে সফল হিসেবে তুলে ধরেছেন বলে দাবি করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী