ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৯ সময়
১৩৩টি অধ্যাদেশ নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় কার্যসূচি শুরুর আগে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ চেয়েছেন। তিনি বলেন, কার্যসূচিতে প্রদত্ত সম্পূরক কার্যসূচি-তে কিছু বিল আনা হয়েছে, যা তার ধারণা অনুযায়ী অধ্যাদেশগুলোর সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে, ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য গঠিত বিশেষ কমিটির রিপোর্ট অনুযায়ী কিছু অধ্যাদেশ ল্যাপস (বিলুপ্ত) করার প্রস্তাব রয়েছে। জামায়াতে ইসলামীর আমির উল্লেখ করেন, “এই অধ্যাদেশগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জুলাই স্পিরিট-এর সঙ্গে সম্পৃক্ত। তাই আমরা এগুলো নিয়ে আলোচনার দাবি করছি।”


আইনমন্ত্রী জানান, বিরোধীদলীয় নেতার উল্লেখিত দুটি বিল কোনো অধ্যাদেশ থেকে উদ্ভূত নয়। এগুলো মন্ত্রণালয় থেকে পাঠানো নতুন বিল, যা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, “যে অধ্যাদেশগুলো ল্যাপস হয়েছে, সেগুলো পরবর্তীতে বিল আকারে পুনরায় যাচাই-বাছাই করে সংসদের সামনে আনা হবে।”


ডা. শফিকুর রহমান সংসদে বলেন, “আমরা সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলিনি। আমরা সংবিধানের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে। সংবিধানে সেই অংশগুলো চাই না, যা গত ৫৪ বছরে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে।”

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল