ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের ‘কৃতজ্ঞতা’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব বাতিল হওয়ার পর ইরান আনুষ্ঠানিকভাবে রাশিয়া ও চীনের প্রতি কৃতজ্ঞতা
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের ‘কৃতজ্ঞতা’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব বাতিল হওয়ার পর ইরান আনুষ্ঠানিকভাবে রাশিয়া ও চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বুধবার (৮ এপ্রিল) জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে এই ধন্যবাদ জানায়। ইরানি মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, “একটি ত্রুটিপূর্ণ খসড়া প্রস্তাব আটকে দিয়ে রাশিয়া ও চীন মূলত জাতিসংঘের সনদকে সমুন্নত রেখেছে। তেহরানের মতে, ‘নৌ চলাচলের স্বাধীনতা’ রক্ষার অজুহাতে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে বৈধতা দিতে নিরাপত্তা পরিষদকে অপব্যবহারের যে চেষ্টা চলছিল, তা এই ভেটোর মাধ্যমে প্রতিহত হয়েছে।”


এর আগে মঙ্গলবার রাতে উপসাগরীয় দেশগুলোর সমর্থনে প্রস্তাবটি আনা হয়। চীন জানায়, প্রস্তাবটি ছিল একপাক্ষিক নিন্দা ও চাপে ভরপুর। রাশিয়া বলেছে, এ ধরনের একপাক্ষিক প্রস্তাব গ্রহণ করলে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ পুরোপুরি রুদ্ধ হয়ে যাবে।


নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য রাশিয়া ও চীনের ভেটো প্রয়োগের কারণে প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এই ঘটনার মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান দ্বন্দ্বে মস্কো ও বেইজিং নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল