ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বান্দরবানে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বদলির নীতি থেকে বেরিয়ে আসতে হবে: সারজিস আলম প্রতিদিন পাঁচ ঘণ্টা করে লোডশেডিং থাকবে বুয়েটে স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল পুলিশের দুই ডিআইজিকে এনএসআইয়ে বদলি রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত ইবির ৪৪ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাব ভেটো দিয়েছেন রাশিয়া ও চীন। মঙ্গলবার (৭ এপ্রিল)
  • আপলোড সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
  • আপডেট সময় : ৮ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৮ সময়
হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি সংশোধিত প্রস্তাব ভেটো দিয়েছেন রাশিয়া ও চীন। মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে অনুষ্ঠিত ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে হলেও দুই স্থায়ী সদস্যের আপত্তির কারণে তা কার্যকর হয়নি। এই পদক্ষেপের মাধ্যমে মস্কো ও বেইজিং স্পষ্ট করল, আন্তর্জাতিক চাপের মুখে তারা তেহরানের পাশে রয়েছে। প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ৯টি ভোট নিশ্চিত থাকলেও রাশিয়া ও চীনের বিশেষ ক্ষমতা বা ‘ভেটো’ প্রয়োগের কারণে তা বাতিল হয়। ভোটাভুটিতে পাকিস্তান ও কলম্বিয়া ভোটদান থেকে বিরত ছিল।


প্রাথমিক খসড়ায় হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে ‘অনুচ্ছেদ ৭’ প্রয়োগের প্রস্তাব থাকলেও দুই পরাশক্তির আপত্তিতে শেষ মুহূর্তে প্রস্তাবটি পরিবর্তন করা হয়। সংশোধিত প্রস্তাবে সরাসরি সামরিক শক্তি প্রয়োগের পরিবর্তে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বার্থে দেশগুলোর মধ্যে রক্ষণাত্মক সমন্বয় করার কথা বলা হয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হয়েছিল, প্রস্তাবের ভাষা নমনীয় হওয়ায় রাশিয়া ও চীন হয়তো ভোটদান থেকে বিরত থাকবে। কিন্তু শেষ পর্যন্ত দেশ দুটির সরাসরি বিরোধিতায় তা সম্ভব হয়নি। এর ফলে মধ্যপ্রাচ্য সংকট ও ইরান ইস্যুতে নিরাপত্তা পরিষদের মধ্যে গভীর ফাটল প্রকাশ পেয়েছে।


ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন ইরানের শক্তিশালী মিত্র হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করল। একই সঙ্গে হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের কূটনৈতিক প্রচেষ্টা বড় ধাক্কা খেয়েছে এবং এই সংকটের সমাধান নিয়ে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প