ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন ইঁদুরে তার কাটার জেরে ৪৮ ঘণ্টা অচল ঢাকার ট্রাফিক এআই ক্যামেরা পর্দা-নিকাব নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ: ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অভিযোগ এমপি মনিরুলের আর্জেন্টিনা সমর্থকের সঙ্গী ব্রাজিল ভক্ত হলে সম্পর্ক টিকিয়ে রাখবেন যেভাবে ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর হাসিনা-সংশ্লিষ্টদের জব্দ করা ৪০ হাজার কোটি টাকার সম্পদের ৮০ শতাংশই দুদকের নিয়ন্ত্রণের বাইরে ‘নির্বাচনের আগে ইসলামী ব্যাংক থেকে আমার স্ত্রী ঋণ নিয়েছে ফ্ল্যাট কেনার জন্যে’ আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ মেসির সেই ট্যাকল নিয়ে রেফারির বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ আলজেরিয়ার বিশ্ব জুড়ে স্বস্তি, আছে ভয়ও

রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

বৈশ্বিক জ্বালানি সংকট, রাজধানীর তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাপদ্ধতি চালু
  • আপলোড সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ৯ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
রাজধানীর নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

বৈশ্বিক জ্বালানি সংকট, রাজধানীর তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাপদ্ধতি চালু করছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় রাজধানীর কিছু নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ব্লেনডেড (অনলাইন ও সশরীরে) ক্লাস পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।


জানা গেছে, আগামী সপ্তাহ থেকেই এই পদ্ধতি চালু হবে। প্রাথমিকভাবে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়ন করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নেবে এবং বাকি তিন দিন অনলাইনে পাঠ গ্রহণ করবে।


সশরীরে ক্লাস হবে শনিবার, সোমবার ও বুধবার। অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস চলবে। সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে শুক্রবার। এ পদ্ধতিতে শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে ক্লাস পরিচালনা করবেন। তবে যেসব প্রতিষ্ঠান প্রযুক্তিগতভাবে সক্ষম, সেখানেই এই ব্লেনডেড পদ্ধতি চালু করা হবে।


বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের সময় ও যাতায়াত ব্যয় কমার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় অভ্যস্ত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল