ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৯ সময়
আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত, পরে আলোচনা: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে ‘সমঝোতার রূপরেখা’ চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ। তিনি জানান, এই রূপরেখা নির্ধারণ না হওয়া পর্যন্ত নতুন করে বৈঠকের তারিখ নির্ধারণ করা সম্ভব নয়। শনিবার (১৮ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, ইরানের পক্ষ থেকে বলা হয়েছে—এখনো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যে ঐকমত্য হয়নি। এর পেছনে যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত দাবি’ বড় বাধা হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন উপপররাষ্ট্রমন্ত্রী। এদিকে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থার বরাত দিয়ে জানা গেছে, তেহরান ইতোমধ্যে তাদের শর্তগুলো পাকিস্তানের মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়েছে। একইসঙ্গে দীর্ঘ ও অপ্রয়োজনীয় আলোচনায় সময় নষ্ট করতে রাজি নয় বলেও স্পষ্ট করেছে ইরান।


অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র নতুন কিছু প্রস্তাব দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনা করছে তেহরান। তবে এসব প্রস্তাবের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। উল্লেখ্য, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি। যদিও দুই দেশের মধ্যে বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি বজায় রয়েছে। দ্বিতীয় দফার আলোচনায় উভয় পক্ষকে ফেরাতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে