ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হজযাত্রী বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাস্তায় দাঁড়িয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন মোদি

লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার সরাসরি নৌপরিবহন খাতে পড়েছে। এ পরিস্থিতিতে লঞ্চ মালিকরা যাত্রীভাড়া উল্লেখযোগ্য হারে বাড়ানোর
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪১ সময়
লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার সরাসরি নৌপরিবহন খাতে পড়েছে। এ পরিস্থিতিতে লঞ্চ মালিকরা যাত্রীভাড়া উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, যা সর্বোচ্চ ৪২ শতাংশ পর্যন্ত হতে পারে। রোববার (১৯ এপ্রিল) লঞ্চ মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. বদিউজ্জামান বাদল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান। সেখানে বলা হয়, সম্প্রতি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করায় লঞ্চ পরিচালনার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, শুধু জ্বালানি নয়—ইঞ্জিনের যন্ত্রাংশ, প্রপেলার, ফুয়েলিং রড, গ্যাস ও রংসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামের দামও বেড়েছে। ফলে সামগ্রিক পরিচালন ব্যয় প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে প্রতি কিলোমিটার ভাড়া বাড়িয়ে ৩ টাকা ৭৭ পয়সা নির্ধারণের কথা বলা হয়েছে, যা প্রায় ৩৬ শতাংশ বেশি। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটার ভাড়া ৩ টাকা ৩৮ পয়সা করার সুপারিশ করা হয়েছে, যা প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি। পাশাপাশি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করার প্রস্তাবও দেওয়া হয়েছে।


লঞ্চ মালিকরা আরও জানান, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে অনেক যাত্রী নৌপথ ছেড়ে সড়কপথে ঝুঁকছেন। এতে যাত্রীসংখ্যা কমে যাওয়ায় আর্থিক চাপ বাড়ছে। এই অবস্থায় ভাড়া সমন্বয় না করলে নৌপরিবহন খাত টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত ১৮ এপ্রিল নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন