ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হজযাত্রী বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাস্তায় দাঁড়িয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন মোদি

রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় এবার মোট ২৬টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন
  • আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১০:২৩ সময়
রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় এবার মোট ২৬টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আরও ১৩টি হাটে পশু কেনাবেচা হবে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এসব অস্থায়ী হাটের ইজারা প্রদানের জন্য ইতোমধ্যে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় যেসব স্থানে হাট বসবে তার মধ্যে রয়েছে—পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গা, রহমতগঞ্জ ক্লাবের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ড, আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) এলাকা, শিকদার মেডিকেল সংলগ্ন স্থান, কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল পর্যন্ত এলাকা, দয়াগঞ্জ থেকে জুরাইন রেলক্রসিং পর্যন্ত রাস্তার অংশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান।


অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলী স্থায়ী হাটের পাশাপাশি আরও ১৩টি অস্থায়ী হাট বসবে। এর মধ্যে রয়েছে—মিরপুর কালশী বালুর মাঠ, মিরপুর সেকশন ৬, উত্তরা দিয়াবাড়ি এলাকা, মোহাম্মদপুর বছিলা এলাকা, মেরুল বাড্ডা, পূর্ব হাজীপাড়া, ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন এলাকা এবং অন্যান্য নির্ধারিত স্থান। সিটি করপোরেশন সূত্র জানায়, ঈদের দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে কোরবানির পশু কেনাবেচা চলবে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের আগেই পশু বেচাকেনা শুরু হয়ে যায়, যা নিয়ন্ত্রণে এবার কঠোর নজরদারির পরিকল্পনা রয়েছে।


সূত্র: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন