ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ধোঁয়াশা ডাক্তার থেকে দূরে থাকতে প্রতিদিন এক কাপ ‘গ্রিন টি’ এক দশক পর ভারত থেকে আসতে যাওয়া নতুন রেল কোচে থাকছে যেসব সুবিধা খাগড়াছড়িতে পাঁচ বস্তা থেকে ২৪টি গুইসাপ উদ্ধার, নারী আটক কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৬৫, আহত ৩৫০০ গ্যাস সংকট নিরসনের দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ চালকদের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ডারউইনে টাইগার পেস অ্যাটাকে নাজেহাল স্বাগতিক অস্ট্রেলিয়া, নেই ৮ উইকেট মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা কঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচওকঙ্গোতে ইবোলা ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী রূপ নেওয়ার পথে: ডব্লিউএইচও

সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের
  • আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়
  • আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৪৩ সময়
সাবেক প্রসিকিউটরের ‘কোটি টাকার ঘুষ’ দাবি, তদন্তে মিলল প্রাথমিক সত্যতা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার বিনিময়ে কোটি টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি (ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি)। মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, অভিযোগের পর গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। গণমাধ্যমে ফাঁস হওয়া অডিও রেকর্ডের সত্যতা যাচাই করে সেখানে কথোপকথনের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত অর্থ লেনদেন হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি জানান।


চিফ প্রসিকিউটর আরও বলেন, অভিযোগ ওঠার পরপরই সাইমুম রেজাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং পরবর্তীতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। তবে পদত্যাগ করলেও তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রম বন্ধ হয়নি। উল্লেখ্য, গত ৯ মার্চ সাইমুম রেজা তালুকদার প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন। ওই দিনই গণমাধ্যমে তার দুটি ফোনালাপ ফাঁস হয়। অডিওতে চট্টগ্রাম-৬ আসনের তৎকালীন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জামিনের বিনিময়ে এক কোটি টাকা দাবি করার কথোপকথন শোনা যায় বলে দাবি করা হয়। ফোনালাপে অপর প্রান্তে ছিলেন ওই সাংসদের আইনজীবী রিজওয়ানা ইউসূফ।


এ ঘটনায় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার প্রেক্ষাপটও উঠে আসে। মামলায় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ ২২ জনকে আসামি করা হয়েছে। গত ৫ এপ্রিল মামলায় প্রসিকিউশন পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়। পরে ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেল অভিযোগটি আমলে নেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে

অবৈধ তিন হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে