ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

হান্টা ভাইরাস কী মহামারির ইঙ্গিত দিচ্ছে?

আটলান্টিক মহাসাগরে বিভিন্ন দেশের যাত্রীদের নিয়ে ভ্রমণে থাকা ‘এমভি হন্ডিয়াস’ নামের একটি প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘটনাটিকে
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১৭ সময়
হান্টা ভাইরাস কী মহামারির ইঙ্গিত দিচ্ছে?

আটলান্টিক মহাসাগরে বিভিন্ন দেশের যাত্রীদের নিয়ে ভ্রমণে থাকা ‘এমভি হন্ডিয়াস’ নামের একটি প্রমোদতরীতে হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সংশ্লিষ্ট দেশগুলো ও আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, এক মাস আগে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই প্রমোদতরীতে এখন পর্যন্ত তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া আরও চারজনকে চিকিৎসার জন্য জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।


ভাইরাস সংক্রমণের সম্ভাবনায় শতাধিক যাত্রী ও ক্রু সদস্যকে শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের যাত্রীরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। প্রায় ২৮টি দেশের প্রায় ১৫০ জন যাত্রী ও ক্রু নিয়ে জাহাজটি ১ এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে যাত্রা শুরু করে। উদ্দেশ্য ছিল আটলান্টিকের দুর্গম অঞ্চল ঘুরে দেখা।


১১ এপ্রিল এক ডাচ নাগরিকের মৃত্যু ঘটে, পরে তার স্ত্রীসহ আরও একজন যাত্রীও মারা যান। এরপর জার্মান এক নাগরিকের মৃত্যুর পর মোট মৃতের সংখ্যা তিনে পৌঁছায়। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাসের একটি নির্দিষ্ট স্ট্রেইন জাহাজ থেকে নামানো কিছু যাত্রীর শরীরে শনাক্ত হয়েছে। ফলে সংক্রমণ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।


হান্টাভাইরাস সাধারণত ইঁদুরজাতীয় প্রাণীর মল, প্রস্রাব বা লালার মাধ্যমে ছড়ায়। শ্বাসের মাধ্যমে এই ভাইরাস মানবদেহে প্রবেশ করে মারাত্মক শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ভাইরাস থেকে সৃষ্ট রোগে মৃত্যুঝুঁকি ৩০–৪০ শতাংশ পর্যন্ত হতে পারে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, সাধারণ মানুষের জন্য ঝুঁকি তুলনামূলকভাবে কম।


সংস্থাটি আরও জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং যাত্রীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত ও পরীক্ষা করার কাজ চলছে। একই সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, এটি কোভিড-১৯ বা ইনফ্লুয়েঞ্জার মতো দ্রুত ছড়ানো রোগ নয় এবং বর্তমানে বৈশ্বিক মহামারির আশঙ্কা নেই।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল