ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

১০০ দিনে ঢাকা এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর হবে: নবীন

কম মূল্যে পাঞ্জাবি বিক্রির মাধ্যমে আলোচনায় আসা উদ্যোক্তা নবীন হাশেমি রাজধানী ঢাকা নিয়ে উচ্চাভিলাষী এক মন্তব্য করে সামাজিক
  • আপলোড সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
  • আপডেট সময় : ৪ জুন ২০২৬, দুপুর ১০:৫ সময়
১০০ দিনে ঢাকা এশিয়ার সবচেয়ে নিরাপদ শহর হবে: নবীন

কম মূল্যে পাঞ্জাবি বিক্রির মাধ্যমে আলোচনায় আসা উদ্যোক্তা নবীন হাশেমি রাজধানী ঢাকা নিয়ে উচ্চাভিলাষী এক মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন, সুযোগ পেলে মাত্র ১০০ দিনের মধ্যে ঢাকাকে এশিয়ার সবচেয়ে নিরাপদ শহরে পরিণত করতে পারবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি জানান, রাজধানীর দায়িত্ব পেলে নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর জনসেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনার উদাহরণ স্থাপন করতে চান। তার ভাষ্য, দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে নাগরিক সেবার একটি কার্যকর মডেল গড়ে তোলা সম্ভব।


পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। একজন সাধারণ নাগরিক ও উদ্যোক্তা হিসেবে দেশের জন্য কাজ করার আগ্রহ থেকেই তিনি এমন প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময় শেষে দায়িত্ব অন্য কারও কাছে হস্তান্তর করে আবার নিজের ব্যবসায়িক কর্মকাণ্ডে ফিরে যেতে চান। তার দাবি, এই উদ্যোগের পেছনে ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।


এছাড়া তিনি জানিয়েছেন, দেশের স্বার্থে বিনা পারিশ্রমিকে কাজ করতেও প্রস্তুত আছেন। এমনকি নিজের ঘোষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হলে যেকোনো ধরনের জবাবদিহিতা গ্রহণের মানসিকতাও রয়েছে বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বাস্তবতার সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তুলছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ