ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর! ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। সর্বশেষ মেডিকেল পরীক্ষার
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৩৯ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, সকাল ৯:৩৯ সময়
নেইমারকে নিয়ে সুখবর দিলো ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর! ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দলের তারকা ফরোয়ার্ড নেইমার। সর্বশেষ মেডিকেল পরীক্ষার ফলেও মিলেছে আশাব্যঞ্জক অগ্রগতির ইঙ্গিত। সোমবার নেইমারের এমআরআই পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল বিশ্লেষণ করে ব্রাজিল জাতীয় দলের মেডিকেল কমিশন জানিয়েছে, তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে এবং শারীরিক অবস্থার উন্নতিও সন্তোষজনক।


দলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এমআরআই পরীক্ষায় নেইমারের পুনর্বাসন প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি দেখা গেছে। চিকিৎসা পরিকল্পনা অনুযায়ী সবকিছু সঠিকভাবেই এগোচ্ছে। মেডিকেল কমিশনের তথ্য অনুযায়ী, দ্রুত উন্নতির কারণে নেইমারকে আপাতত পূর্বনির্ধারিত পুনর্বাসন কর্মসূচিই অনুসরণ করতে হবে। তার শারীরিক অবস্থার ওপর নিয়মিত নজর রাখছেন চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞরা।


দীর্ঘদিনের ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা এই তারকা ফুটবলারের অভাব জাতীয় দল ও ক্লাব—দুই জায়গাতেই অনুভূত হয়েছে। তবে সর্বশেষ মেডিকেল রিপোর্টে ইতিবাচক খবর আসায় সমর্থকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।


বিশ্বকাপের আগে নেইমারের পুরোপুরি ফিট হয়ে ওঠা ব্রাজিলের জন্য বড় সুখবর হতে পারে। কারণ আক্রমণভাগে তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং সৃজনশীলতা এখনও দলের অন্যতম বড় শক্তি। এখন দেখার বিষয়, কবে আবার মাঠে ফিরেন ব্রাজিলের এই মহাতারকা এবং ভক্তদের অপেক্ষার অবসান ঘটান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!