ঢাকা | |

নাসির-তামিমা মামলার রায় আজ, অভিযোগ প্রমাণে হতে পারে কোন সাজা?

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের বহুল আলোচিত মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা
  • আপলোড সময় : ১০ জুন ২০২৬, সকাল ৯:৪৫ সময়
  • আপডেট সময় : ১০ জুন ২০২৬, সকাল ৯:৪৫ সময়
নাসির-তামিমা মামলার রায় আজ, অভিযোগ প্রমাণে হতে পারে কোন সাজা?

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের বহুল আলোচিত মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ। দীর্ঘ পাঁচ বছরেরও বেশি সময় ধরে চলা বিচারিক কার্যক্রম শেষে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি-এর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেবেন আদালত। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। মামলাটি ঘিরে দীর্ঘদিন ধরে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলেছে।


মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালে তামিমা সুলতানা তাম্মির সঙ্গে রাকিব হোসেন-এর বিয়ে হয় এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বাদীপক্ষের দাবি, আগের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে সম্পূর্ণ শেষ হওয়ার আগেই ২০২১ সালে নাসির হোসেনকে বিয়ে করেন তামিমা। ওই সময় তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে এবং পরে আদালতে মামলা দায়ের করা হয়।


তবে শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন নাসির ও তামিমা। তাদের দাবি, পূর্বের বৈবাহিক সম্পর্কের আইনগত সমাপ্তির পরই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বাদীপক্ষের আইনজীবীর দাবি, সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে এবং ন্যায়বিচারের স্বার্থে আদালত উপযুক্ত রায় দেবেন বলে তারা আশাবাদী। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনে করছেন, উপস্থাপিত যুক্তি ও তথ্যের ভিত্তিতে আসামিরা খালাস পাবেন।


আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে নাসির হোসেনের বিরুদ্ধে সর্বোচ্চ সাত বছরের এবং তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে সর্বোচ্চ ২১ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। রায় ঘোষণাকে ঘিরে উভয় পক্ষের মধ্যেই অপেক্ষা ও উত্তেজনা বিরাজ করছে। আদালতের সিদ্ধান্তের দিকে এখন সবার নজর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স