ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশ না নিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৬, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৬, দুপুর ২:৪২ সময়
‘বিমানবন্দরে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি, প্রতিবাদ জানাতে তাৎক্ষণিক ফিরে এসেছি’

ভারত সফরে গিয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশ না নিয়ে দেশে ফিরে আসার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি জানিয়েছেন, দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করিয়ে রাখার ঘটনার প্রতিবাদ হিসেবেই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


জাহেদ উর রহমান বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে যৌক্তিক ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক চায়, তবে জাতীয় আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক গড়ে তোলার প্রশ্নই আসে না। তিনি আরও বলেন, একজন ব্যক্তি হিসেবে নয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে বিদেশ সফরের ক্ষেত্রে রাষ্ট্রীয় মর্যাদা ও আনুষ্ঠানিক স্বীকৃতি থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন।


বিমানবন্দরে তাকে ‘আটকে রাখা হয়েছে’—এমন খবর পুরোপুরি সঠিক নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তার ভাষ্য, ভারতের পাশাপাশি বিশ্বের যেকোনো দেশের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রে বাংলাদেশের একটি সুস্পষ্ট নীতি রয়েছে এবং সরকার কোনোভাবেই কোনো দেশের সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে চায় না। এর আগে গত রোববার ভারত মহাসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে দিল্লি পৌঁছান জাহেদ উর রহমান। সেখানে বিমানবন্দরে তাকে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হয় এবং শুরুতে দেশটিতে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি বলে জানা যায়। বাংলাদেশের পক্ষ থেকে সফরের বিষয়টি আগেই ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। পরে উচ্চপর্যায়ের নির্দেশনায় প্রবেশের অনুমতি মিললেও তিনি সেটি গ্রহণ না করে ঢাকায় ফিরে আসেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী