ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। দুই দেশের এই সফরের প্রথম গন্তব্য
  • আপলোড সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৪৯ সময়
  • আপডেট সময় : ২১ জুন ২০২৬, সকাল ৯:৪৯ সময়
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান। দুই দেশের এই সফরের প্রথম গন্তব্য মালয়েশিয়া, যেখানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি রোববার ঢাকা ত্যাগ করবেন। জানা গেছে, বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীন সফরে যাবেন। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন।


সফরকে কেন্দ্র করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে একাধিক সমঝোতা স্মারক, চুক্তি, কর্মপরিকল্পনা ও প্রোটোকল স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বহুল আলোচিত তিস্তা প্রকল্পসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হতে পারে। তিনি বলেন, নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফরসঙ্গী প্রতিনিধিদলও তুলনামূলক ছোট রাখা হয়েছে, যাতে প্রায় ২৭ থেকে ২৮ জন সদস্য রয়েছেন।


কূটনৈতিক বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে।


চীন সফরের সময় তিনি লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনেও যোগ দেবেন। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতারা বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধি নিয়ে মতবিনিময় করবেন। সফরের মালয়েশিয়া পর্বে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্যিক সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং উন্নয়ন অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। সফর শেষে আগামী শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী