ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ছুটি শেষে যোগদান না করায় ১৬ শিক্ষক চাকরিচ্যুত

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষককে
  • আপলোড সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ৩০ জুন ২০২৬, দুপুর ১০:২১ সময়
ছুটি শেষে যোগদান না করায় ১৬ শিক্ষক চাকরিচ্যুত

শিক্ষাছুটির মেয়াদ শেষ হওয়ার পরও নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও নৈতিক স্খলনের অভিযোগে আরও একজন শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিদেশে অবস্থানরত এসব শিক্ষককে একাধিকবার লিখিতভাবে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলেও তারা সাড়া দেননি। ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।


প্রশাসনের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট শিক্ষকদের অনুপস্থিতির কারণে বিভিন্ন বিভাগে একাডেমিক কার্যক্রম পরিচালনায় সমস্যা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়েই কঠোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চাকরিচ্যুত শিক্ষকদের শিক্ষা ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করা অর্থ বিধি অনুযায়ী ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


অন্যদিকে এক নারী শিক্ষকের বিরুদ্ধে পিএইচডি স্কলারশিপ-সংক্রান্ত অনিয়ম, প্রয়োজনীয় নথিপত্র জমা না দেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের একাধিক চিঠির জবাব না দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাকেও স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প