ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় একটি সার্কাসে অস্বাস্থ্যকর ও অমানবিক পরিবেশে রাখা হচ্ছিল ‘বাদশা বাহাদুর’ নামের একটি হাতিকে।
  • আপলোড সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪১ সময়
  • আপডেট সময় : ৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪১ সময়
প্রধানমন্ত্রীর নির্দেশে চিড়িয়াখানায় গেল ‘বাদশা বাহাদুর’

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় একটি সার্কাসে অস্বাস্থ্যকর ও অমানবিক পরিবেশে রাখা হচ্ছিল ‘বাদশা বাহাদুর’ নামের একটি হাতিকে। পর্যাপ্ত খাবার, চিকিৎসা ও সঠিক পরিচর্যার অভাবে হাতিটির শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলে সরকারের নজরে বিষয়টি আসে। পরে হাতিটির নিরাপত্তা, চিকিৎসা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়।


শনিবার (৪ জুলাই) রাতে বগুড়ার মহাস্থান এলাকায় আনুষ্ঠানিকভাবে হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর একই রাতে বিশেষ ব্যবস্থায় তাকে ঢাকার জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাতিটির উন্নত চিকিৎসা ও সঠিক পরিচর্যার স্বার্থে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করেন।


আলোচনার মাধ্যমে হাতিটির মালিকও স্বেচ্ছায় প্রাণীটিকে সরকারি তত্ত্বাবধানে দিতে সম্মত হন। ফলে দীর্ঘদিনের অবহেলা ও কষ্টের জীবন থেকে মুক্তি পেল ‘বাদশা বাহাদুর’। শিবগঞ্জ উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, হাতিটির মালিক সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রাণীটিকে স্বেচ্ছায় হস্তান্তর করেছেন। এর ফলে এখন হাতিটির চিকিৎসা, পুষ্টিকর খাদ্য এবং প্রয়োজনীয় পরিচর্যা নিশ্চিত করা সম্ভব হবে।


বন বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন, হাতিটির শারীরিক অবস্থা বিবেচনায় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হবে। জাতীয় চিড়িয়াখানায় তার জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরিচর্যার ব্যবস্থা করা হবে। সংশ্লিষ্টদের আশা, প্রয়োজনীয় চিকিৎসা ও যত্ন পেলে ‘বাদশা বাহাদুর’ দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু