ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত গ্রামবাংলা আমাদের শিকড়-শক্তি ও সম্ভাবনার আধার: রাষ্ট্রপতি হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয়: আনচেলত্তি বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন কেপ ভার্দের ফুটবলাররা বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, বেনাপোল সীমান্তে হস্তান্তর ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর

বিদেশে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের ওপর নির্যাতনের ঘটনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, সকাল ৯:৪৭ সময়
বিদেশে নারী কর্মীদের নির্যাতন আগের তুলনায় কমেছে: প্রতিমন্ত্রী নুর

বিদেশে কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের ওপর নির্যাতনের ঘটনা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বিভিন্ন দেশের সঙ্গে হওয়া দ্বিপক্ষীয় সমঝোতার ফলে এখন নির্যাতনের শিকার কর্মীদের জন্য আইনি প্রতিকার এবং ক্ষতিপূরণ আদায়ের সুযোগ আরও বিস্তৃত হয়েছে। রোববার সন্ধ্যায় বরিশালের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।


তিনি জানান, অতীতে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে বাংলাদেশি নারী কর্মীদের নির্যাতনের খবর নিয়মিত সামনে এলেও বর্তমানে এ ধরনের ঘটনার সংখ্যা অনেক কমে এসেছে। কোনো কর্মী বিদেশে অন্যায় আচরণ বা নির্যাতনের শিকার হলে সরকার সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয় করে আইনি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার উদ্যোগ নিতে পারছে। প্রতিমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে ১০টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য আইনি সহায়তা কার্যক্রম চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও দেশে এ সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।


তিনি বলেন, বিদেশে নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে দক্ষতা ও প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। প্রয়োজনীয় প্রশিক্ষণ ছাড়া বিদেশে গেলে অনেকেই প্রত্যাশিত কাজ পান না। বিশেষ করে নারী কর্মীদের দক্ষতা বৃদ্ধি তাদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার দেশের নাগরিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ অভিবাসন এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়াতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স