ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়াগামী বাংলাদেশি কর্মীদের জন্য অনুমোদিত ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি নাজিব রাজাকের জরিমানার অর্থ পরিশোধ করল ইউএমএনও, গৃহবন্দির পথে সাবেক প্রধানমন্ত্রী শীতের সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, চড়া দাম মুরগি-মাছ ও মাংসে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যবসায়ীদের বাড়তি ব্যয় না থাকলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব হতো: মাসুদুজ্জামান উত্তরায় চীনা নাগরিকদের মাসের পর মাস লাইভ ভিডিও, গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা ইরানের নিরাপত্তা পরিষদের সচিবের সঙ্গে পুতিনের বৈঠক কুবি শিক্ষার্থীদের তল্লাশি, পুলিশ পরিচয় দেওয়া তিনজনকে ক্যাম্পাসে নিয়ে গেলেন শিক্ষার্থীরা তাহসিফ হত্যা মামলায় দীপকে তৃতীয় দফায় রিমান্ডে নিতে চায় পুলিশ

খাগড়াছড়িতে শিশুধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি
  • আপলোড সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১১ সময়
  • আপডেট সময় : ৬ জুলাই ২০২৬, দুপুর ৩:১১ সময়
খাগড়াছড়িতে শিশুধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।


রাষ্ট্রপক্ষের আইনজীবী সৃজনী ত্রিপুরা জানান, গত বছরের ২৫ জুলাই রামগড়ের একটি মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চা-দোকানি মো. শাহিনকে গ্রেপ্তার করে। মামলাটি এক বছরের মধ্যেই নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দ্রুত বিচার নিশ্চিত হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে তারা মনে করেন।


অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রায়ে অসন্তোষ প্রকাশ করে জানান, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল

সংঘাতের উত্তাপের মাঝে সন্তানকে আগলে মায়ের ছুটে চলা, আবেগঘন ছবি ভাইরাল