ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস কোম্পানির মাধ্যমে চিকিৎসাসেবা দিতে পারবে মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিল পাস সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ২ মাসের মাথায় ডাচ রেফারির আকস্মিক মৃত্যু যশোরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, মরদেহ নিয়ে নেতাকর্মীদের বিক্ষোভ আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন! তিস্তার পানি বিপৎসীমার ১৫ সে.মি. ওপরে, নতুন বন্যার শঙ্কা নওগাঁয় শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের দুটি প্রশ্নকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা ও বিতর্কের পর
  • আপলোড সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ১৪ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়
পদার্থবিজ্ঞানের ২ প্রশ্নে আপত্তি, ভুল প্রমাণ হলে পূর্ণ নম্বরের আশ্বাস

চলমান এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান বিষয়ের সৃজনশীল অংশের দুটি প্রশ্নকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা ও বিতর্কের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, অভিযোগ সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং কোনো প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। সোমবার প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পর্যালোচনায় প্রশ্নে ভুল বা অসংগতি পাওয়া গেলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।


বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে, যাতে কোনো শিক্ষার্থী ক্ষতির মুখে না পড়ে। এদিকে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড। তাদের মতে, যাচাই-বাছাই শেষ হওয়ার আগেই বিভ্রান্তিকর তথ্য প্রচার অযথা উদ্বেগ তৈরি করতে পারে।


উল্লেখ্য, পদার্থবিজ্ঞান পরীক্ষার দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও আলোচনা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতেই আন্তঃশিক্ষা বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ব্যাখ্যা ও আশ্বাস দিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড

ঘুষসহ ধরা পড়া বেবিচকের সাবেক লাইসেন্স পরিদর্শকের পাঁচ বছরের কারাদণ্ড