ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের স্ত্রী পাল্টাতে পারবেন, কিন্তু প্রতিবেশীকে পাল্টাতে পারবেন না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার ২০ বছরের অলিখিত নিষেধাজ্ঞার পর কলকাতার আমন্ত্রণেই প্রত্যাবর্তন তসলিমা নাসরিনের আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি আদমজী ইপিজেডের কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট দুপুরের মধ্যে ঢাকাসহ পাঁচ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা মোসাদের সহায়তায় ক্ষমতায় ফেরার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করবেন। একই
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৬, সকাল ৯:৪২ সময়
আজ ‘প্রাথমিক শিক্ষা পদক’ দেবেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করবেন। একই অনুষ্ঠানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, শিশুদের মেধা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে সম্পন্ন হয়েছে।


মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ কার্যক্রমে দেশের স্কুল পর্যায়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ অতিক্রম করে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে আজ তুলে দেওয়া হবে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬। শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সম্মাননা দেওয়া হবে। ব্যক্তি পর্যায়ে ১৫টি বিভাগে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি বিভাগে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত সেরা ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সম্মাননা লাভ করবেন।


এ আয়োজনের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশবান্ধব উদ্যোগকে আরও উৎসাহিত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম

শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশি হয়ে উঠতে পারেনি: সারজিস আলম