ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ শ্রীপুরে প্রেমের ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ৪ দেশে ২০ বছরে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি: মীর শাহে আলম

টানা বেড়েই চলেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত
  • আপলোড সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ১৯ আগস্ট ২০২৬, সকাল ৯:৩৭ সময়
টানা বেড়েই চলেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। বুধবার (১৯ আগস্ট) ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ বেড়ে ৯১ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে।  একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বেড়ে ৮৫ দশমিক ৩১ ডলারে উঠেছে। বাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাই মূলত এই মূল্যবৃদ্ধির পেছনে কাজ করছে। 


এর আগে মঙ্গলবারও তেলের দাম জুলাইয়ের শেষ দিকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্য বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। 


বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীকে ঘিরে পরিস্থিতি আরও জটিল হওয়ায় বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার

ব্রিটিশদের ১০৯ বছর আগে ধার দেওয়া টাকা এখন সুদসহ ফেরত চায় ভারতীয় পরিবার