ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

মাত্র চার মাসের শাসনেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের ওপর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে দাবি করেছেন রাজ্যের সাবেক
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৪ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১০:২৪ সময়
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

মাত্র চার মাসের শাসনেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের ওপর মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে দাবি করেছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। একই সঙ্গে খুব শিগগিরই তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরবে বলে ঘোষণা দেন তিনি।


কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিড়লা প্ল্যানেটোরিয়ামের কাছে ক্যাথিড্রাল রোডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বর্তমান সরকারের চার মাসের শাসনেই মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি দলটির সভা-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করেন সাবেক এই মুখ্যমন্ত্রী।


বিজেপির বিভিন্ন কর্মকাণ্ডের জবাব সাধারণ মানুষই দেবে মন্তব্য করে মমতা বলেন, পশ্চিমবঙ্গে আবারও রাজনৈতিক পরিবর্তন আসবে। তাঁর দাবি, তৃণমূল বাংলার বঞ্চনা ও দুর্নীতির ইতিহাস বদলে দেবে এবং খুব শিগগিরই বিজেপির বড় পতন ঘটিয়ে আবার ক্ষমতায় ফিরবে। এদিকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার কলকাতায় একাধিক কর্মসূচি পালিত হয়েছে। মূল তৃণমূলের পাশাপাশি দলটির বিদ্রোহী অংশও পৃথক সমাবেশ করেছে।


ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী তৃণমূল ছাত্র পরিষদ ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনিউতে সমাবেশ করে। অন্যদিকে, কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জাতীয় কংগ্রেস। ফলে ছাত্রসংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে কলকাতায় একদিকে যেমন তৃণমূলের শক্তি প্রদর্শন হয়েছে, অন্যদিকে দলটির অভ্যন্তরীণ বিভাজনও প্রকাশ্যে এসেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ