ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল ব্রাজিলের সঙ্গে খেলতে একটা পরিবর্তন চায় বাফুফে কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন অনর্থক সমালোচনা বন্ধ করে সরকারকে সহযোগিতা করা উচিত: চিফ হুইপ বই দেখে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থীরা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধর করেন শিক্ষকরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা নিষেধাজ্ঞার মধ্যেই সুন্দরবনে শুঁটকির কারখানা খারাপ ফলের পেছনে প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা মানতে নারাজ বোর্ড আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব: শুভেন্দু অধিকারী

কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন

কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের দেশপ্রেম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তাদের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ
  • আপলোড সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৩ সময়
  • আপডেট সময় : ২৯ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৩ সময়
কওমি শিক্ষার্থীদের সজাগ থাকতে বললেন রাশেদ খাঁন

কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের দেশপ্রেম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তাদের সাহসী ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শনিবার, ২৯ আগস্ট নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।


রাশেদ খান বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীরা তার কাছে সবসময়ই প্রিয়। দেশ ও জনগণের স্বার্থে তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কওমি মাদরাসাকেন্দ্রিক শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি তাদের ধন্যবাদ জানান।


তিনি বলেন, গণঅভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা ছিল অপরিসীম। দেশের ভবিষ্যৎ রক্ষায় কওমি তরুণদের আরও অগ্রণী ভূমিকা রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। দেশের যেকোনো সংকট ও প্রয়োজনে কওমি শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে রাশেদ খান তাদের দেশপ্রেমের প্রশংসা করেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কওমি মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জাতীয় বিভিন্ন সংকটে কওমি শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান