ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে মোদি-আনোয়ারের আলোচনা যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনা হবে: বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ-১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা: মাহদী আমিন ভুল করে ‘ডাকাত দলের বাসে’, মারধর-মুক্তিপণ দিয়ে শেষে উদ্ধার জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ, ঢাবিতে হাসিব-আইয়াম ১৩ সিটি করপোরেশনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা সার কার্যক্রম তদারকিতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু পর্যটকে মুখর কক্সবাজার: জমজমাট মৌসুম শুরুর প্রত্যাশা সব স্থানে সাত জনের বেশি সমর্থনপ্রত্যাশী বিএনপির, প্রার্থী চূড়ান্ত জামায়াতের ঠাকুরগাঁও সীমান্তে ১ বাংলাদেশিকে হত্যা ও ২ জনকে আটক করেছে বিএসএফ

অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

শিশুদের ফুটবল ম্যাচে এবার খেলোয়াড় নয়, গ্যালারির দর্শকদের নিয়ন্ত্রণে অভিনব ব্যবস্থা চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। অভিভাবক ও
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪৮ সময়
অভিভাবক-দর্শকদের অশোভন আচরণ নিয়ন্ত্রণে চালু হচ্ছে ‘কালো কার্ড’

শিশুদের ফুটবল ম্যাচে এবার খেলোয়াড় নয়, গ্যালারির দর্শকদের নিয়ন্ত্রণে অভিনব ব্যবস্থা চালু করেছে রোমানিয়া ফুটবল ফেডারেশন। অভিভাবক ও দর্শকদের গালাগালি, হুমকি, মারামারি কিংবা শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ ঠেকাতে চালু করা হয়েছে বিশেষ ‘কালো কার্ড’। শুক্রবার ১১ সেপ্টেম্বর এই নতুন নিয়ম অনুমোদন করা হয়। অনূর্ধ্ব-৭ থেকে অনূর্ধ্ব-১৬ পর্যন্ত সব যুব ফুটবল প্রতিযোগিতায় এটি কার্যকর হবে। নিয়ম অনুযায়ী, গ্যালারিতে থাকা অভিভাবক বা দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রেফারি শেষ পর্যন্ত কালো কার্ড দেখাতে পারবেন। আর এই কার্ডের অর্থ হলো ম্যাচ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়া।


নতুন নিয়মে প্রথমবার গ্যালারি থেকে বিশৃঙ্খলা শুরু হলে রেফারি ম্যাচ সাময়িকভাবে থামাবেন। এরপর দুই দলের কোচকে নিজ নিজ দলের অভিভাবক ও দর্শকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে হবে। লক্ষ্য থাকবে ম্যাচ বন্ধ না করে সমস্যার সমাধান করা। তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে দ্বিতীয় ধাপে ম্যাচ ১০ মিনিটের জন্য স্থগিত করা হবে। এ সময় শিশু খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যাবে। কোচেরা আবারও গ্যালারিতে গিয়ে দর্শকদের শান্ত করার চেষ্টা করবেন।


পরিস্থিতি স্বাভাবিক হলে ম্যাচ আবার শুরু হবে। কিন্তু মাঠে ফেরার পরও যদি দর্শকদের অশোভন আচরণ চলতে থাকে, তখন রেফারি দেখাবেন চূড়ান্ত ‘কালো কার্ড’। আর কালো কার্ড দেখানো মাত্রই ম্যাচ সেখানেই শেষ হয়ে যাবে। এরপর সেই ম্যাচ আর পুনরায় শুরু করা যাবে না। শিশুদের ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ রোমানিয়ায় দীর্ঘদিনের সমস্যা। গালাগালি, হুমকি, মারামারি এবং শিশু খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ তৈরির মতো ঘটনায় উদ্বেগ বাড়ছিল। এসব আচরণ শিশুদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে বলেও মনে করা হচ্ছে।


এর আগে ২০২৪ সালেও এমন আচরণ ঠেকাতে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল রোমানিয়া ফুটবল ফেডারেশন। অপরাধের ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং এক থেকে তিন বছর পর্যন্ত লাইসেন্স স্থগিতের বিধান করা হয়েছিল। তবে এবার শুধু ম্যাচের পর শাস্তি নয়, খেলা চলাকালীন বিশৃঙ্খলা থামানোর ক্ষমতাও সরাসরি রেফারির হাতে তুলে দেওয়া হলো। ফেডারেশনের লক্ষ্য, শিশুদের ফুটবলে গ্যালারির নেতিবাচক পরিবেশ দ্রুত নিয়ন্ত্রণ করে খেলোয়াড়দের জন্য নিরাপদ, স্বস্তিদায়ক ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো

‘৮০-৯০ দশকের’ ছবি বানাচ্ছেন? জেনে নিন আড়ালের ঝুঁকিগুলো