ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার নেতানিয়াহুর চুল ও মেকআপে ইসরায়েলের খরচ প্রায় ৪ লাখ ৭০ হাজার ডলার হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? ‘হারতেও জানতে হয়’ —আর্জেন্টিনাকে স্পেনের ফুটবলারের খোঁচা দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান শরীয়তপুরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল ৫ থেকে ৭ দিনের মধ্যে গ্যাস সংকট স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী রাজাউল্লাহর ছক্কার রেকর্ড, অবশেষে পাকিস্তানের দিন পুতিন ও পেজেশকিয়েনের সঙ্গে বৈঠক মোদির, নানা ইস্যুতে আলোচনা মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ বললেন আসিফ নজরুল

মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ বললেন আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, তার ছোট মেয়ের
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৪:১৯ সময়
  • আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ৪:১৯ সময়
মেয়ের পোষা ছাগল চুরির ঘটনাকে জীবনের অন্যতম ‘হৃদয়বিদারক ঘটনা’ বললেন আসিফ নজরুল

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, তার ছোট মেয়ের পোষা ছাগল চুরি হয়ে যাওয়ার ঘটনা তার জীবনের অন্যতম হৃদয়বিদারক অভিজ্ঞতা। তবে ঘটনাটি রাজনৈতিক প্রতিশোধের কারণে নয়, বরং মজা করার উদ্দেশ্যেই ঘটানো হয়েছিল বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


আসিফ নজরুল জানান, হেয়ার রোডের সরকারি বাসভবনে একা থাকার কারণে সাড়ে ৯ বছরের ছোট মেয়ের সঙ্গী হিসেবে ছাগলটি কিনে দেওয়া হয়েছিল। ছাগলটির সঙ্গে শিশুটির গভীর সম্পর্ক তৈরি হয়। প্রতিদিন মেয়ের স্কুল থেকে ফেরার অপেক্ষায় থাকত সেটি। স্কুল থেকে ফিরে ছাগলটির সঙ্গে খেলত শিশুটি। এমনকি নিজের ফোনের ওয়ালপেপারেও মায়ের ছবির পরিবর্তে ছাগলটিকে জড়িয়ে ধরা একটি ছবি রেখেছিল সে। ছাগলটি চুরি হওয়ার পর মেয়েটি ভয়াবহভাবে মানসিকভাবে ভেঙে পড়ে বলে জানান আসিফ নজরুল। কান্নার মধ্যে সে বমি করে এবং টানা প্রায় দেড় দিন কোনো খাবার খায়নি। মেয়েটিকে এখনো জানানো হয়নি যে ছাগলটিকে জবাই করে খেয়ে ফেলা হয়েছিল। তাকে বলা হয়েছে, দরজা খোলা থাকায় ছাগলটি পালিয়ে গেছে। সত্যটি জানলে শিশুটি আরও বেশি ভেঙে পড়তে পারে—এ কারণেই বিষয়টি গোপন রাখা হয়েছে বলে জানান তিনি।


ছাগলটি জবাই করার ঘটনাটিকে অত্যন্ত নিষ্ঠুর উল্লেখ করে আসিফ নজরুল বলেন, প্রথমে ভোঁতা বঁটি দিয়ে কাটার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে কারওয়ান বাজার থেকে ধারালো বঁটি এনে ছাগলটি কাটা হয়। তার ভাষায়, এ ধরনের আচরণ ছিল অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক। ছাগল চুরির সঙ্গে রাজনৈতিক প্রতিশোধের কোনো সম্পর্ক ছিল—এমন ধারণাও নাকচ করে দেন তিনি। ছাত্র অধিকার পরিষদের নাহিদ, আসিফ মাহমুদ, আখতার হোসেন ও সারজিস আলমের সঙ্গে তার শেষ দিন পর্যন্ত ঘনিষ্ঠ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল বলে জানান।


তিনি বলেন, সরকার গঠনের পর নাহিদরা তাদের প্রথম কর্মসূচিতেই তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। পরবর্তী সময়েও তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। তাই বাইরে থেকে যারা ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে প্রচার করছেন, তারা পুরো বিষয়টি না জেনেই এমন কথা বলছেন বলে মন্তব্য করেন তিনি।


আসিফ নজরুলের দাবি, পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যে নয়, নেহাত মজা করার ছলেই ঘটানো হয়েছিল। উল্লেখ্য, ২০২৪ সালের শেষ দিকে হেয়ার রোডের সরকারি বাংলো থেকে আসিফ নজরুলের ছোট মেয়ের পোষা ছাগলটি উধাও হওয়ার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের