ঢাকা | |
সংবাদ শিরোনাম :
অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ জনগণের খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামাই বোধহয় বাকি: নাসীরুদ্দীন পাটওয়ারী মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ নিহত ১৫, আহত ৩২ কীসের আশঙ্কায় খাবার-পানি মজুতের নির্দেশ দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ? ইরানে নতুন হামলার পরিকল্পনায় ওয়াশিংটনকে মস্কোর কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র-ইরান ফের যুদ্ধের শঙ্কা, বাড়ছে উদ্বেগ মধুখালীতে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, দেড় মাস পর ভুক্তভোগীর মৃত্যু তাহসিফ সাউরি হত্যা মামলায় দীপ ও তরুণী দিশাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গ্লেন ম্যাক্সওয়েল দুই সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের নেপথ্যে চাঁদা, দখলবাজি

অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ

এলপিজি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয়
  • আপলোড সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২২ সময়
  • আপডেট সময় : ৩ নভেম্বর ২০২৬, দুপুর ১২:২২ সময়
অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতে গ্যাস সিলিন্ডারের দাম বাড়িয়েছে সরকার: নাহিদ

এলপিজি গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, অবৈধ সিন্ডিকেটকে সুবিধা দিতেই আবারও অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে সিলিন্ডার গ্যাসের দাম। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সরকার নির্ধারিত দামেও দেশের কোথাও সহজে গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।


সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় সিলিন্ডার গ্যাসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কয়েক দফায় দাম বাড়ানো হলেও এর পেছনে সরকার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেনি বলে দাবি করেন তিনি।নাহিদ ইসলামের আরও অভিযোগ, পার্শ্ববর্তী দেশগুলোতে বাংলাদেশের তুলনায় প্রায় অর্ধেক দামে এলপিজি বিক্রি হচ্ছে। অথচ বাংলাদেশে সরকার নির্ধারিত দামের চেয়ে ৭০০ থেকে ১ হাজার টাকা বেশি দিয়ে সিলিন্ডার কিনতে হচ্ছে গ্রাহকদের।


তিনি বলেন, সিলিন্ডার গ্যাসের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। তাঁর ভাষায়, সরকারের অযোগ্যতার কারণে গুটিকয়েক কোম্পানির কাছে জিম্মি হয়ে পড়েছেন দেশের ১৮ কোটি মানুষ। এ সময় এলপিজির অযৌক্তিক ও অবৈধ মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নতুন দাম প্রত্যাহারের দাবি জানান এনসিপি আহ্বায়ক।


উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নতুন দাম সোমবার রাত ৮টা থেকে কার্যকর হয়েছে। এই মূল্যবৃদ্ধির পর এলপিজির বাজার নিয়ন্ত্রণ, নির্ধারিত দামে সিলিন্ডার সরবরাহ এবং সাধারণ মানুষের ওপর বাড়তি খরচের চাপ—এসব বিষয় নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন

পে-স্কেলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের বেতন নির্ধারণ করে প্রজ্ঞাপন