জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই এ হামলার কথা জানিয়েছেন তিনি। পোস্টে ক্ষোভ প্রকাশ করে নুসরাত তাবাসসুম লেখেন, তাঁর বাড়িতে পেট্রোল বোমা মারা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা তিনি জানেন না।
হামলাকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও লেখেন, এভাবে তাঁর কণ্ঠরোধ করা যাবে—এমনটা ভেবে থাকলে তারা ভুল করছে। আগুনের পথ পাড়ি দিয়েও নিজের কাজ চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন তিনি। পোস্টের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানও দেন এনসিপির এই নেত্রী।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন