ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিন বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর জমি নিয়ে বিরোধে নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে মজুরি বাড়ানোর চাপ তৈরিতে কারখানায় অস্থিরতা, অভিযোগ বিজিএমইএর মিয়ানমারে বাস্তুচ্যুতদের আশ্রয়শিবিরে সেনাবাহিনীর বিমান হামলা, নিহত ১২ কেরালা চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’ বরিশালে সামাজিক বনায়নের পাঁচ হাজারের বেশি গাছ উধাও, নীরব কর্তৃপক্ষ হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের উদ্দেশ্য নিয়ে কৌতূহল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধ নিল জাপান

কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা

কুরআনের মাহফিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেওয়া ব্যক্তিদের নিয়ে আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৪ সময়
  • আপডেট সময় : ১৪ নভেম্বর ২০২৬, দুপুর ১১:২৪ সময়
কোন নারীর সঙ্গে কে গল্প করেছে, তা আমার নামে চালিয়ে দেওয়া হচ্ছে: আমির হামজা

কুরআনের মাহফিলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাধা দেওয়া ব্যক্তিদের নিয়ে আক্রমণাত্মক ও বিতর্কিত মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেছেন, যারা কুরআনের মাহফিলে বাধা দেয়, তারা মুসলমান হলেও তাদের জন্মের ঠিক নেই। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আসরের নামাজের পর মঞ্চে উঠে প্রায় এক ঘণ্টা বক্তব্য দেন আমির হামজা। বক্তব্যে তিনি বলেন, নবীজির সময়েও দ্বীনের কাজে বাধা দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে মাহফিলে বাধাদানকারীদের উদ্দেশে বেশ কিছু আক্রমণাত্মক ও বিতর্কিত শব্দ ব্যবহার করেন তিনি।


নিজের সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া একটি অডিও নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর দাবি, ছয় বছর আগের কোনো সভাপতিকে জুতা মারার ঘটনা কিংবা অন্য কারও গল্পের অডিও তাঁর নামে প্রচার করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ২০১২ সাল থেকে কুরআনের ময়দানে বক্তব্য দিয়ে আসছেন তিনি। অথচ ২০২৬ সালে মনোনয়ন পাওয়ার পরই কেন এসব বিষয় সামনে আনা হচ্ছে? এর পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার বলেও মন্তব্য করেন তিনি। নারীদের প্রসঙ্গেও বক্তব্য দেন আমির হামজা। তিনি দাবি করেন, আল্লাহ ও রাসুলের পর নারীদেরই তিনি সবচেয়ে বেশি সম্মান করেন। তবে রাস্তায় ছেলেদের সঙ্গে মিছিলে অংশ নেওয়া নারীদের নিয়ে কটাক্ষ করে আপত্তিকর মন্তব্য করেন তিনি।


মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এ ছাড়া স্থানীয় জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমান, মুহাদ্দিস শাফিউর রহমান আফসারীসহ স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসন সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। একই দিন মাহফিলস্থলে ‘সচেতন কালীগঞ্জবাসী’র ব্যানারে পাল্টা মাদকবিরোধী সমাবেশের ডাক দেওয়া হলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় জরুরি সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলি, সংসদ সদস্য আবু তালিব এবং স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা এতে উপস্থিত ছিলেন। সভায় বিতর্কিত ও রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে উভয় পক্ষ একমত হয়। তবে সমঝোতার পরও শুক্রবারের মাহফিলে আমির হামজার দেওয়া বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা