ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো’ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন থমথমে পরিস্থিতি টুঙ্গিপাড়ায় রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী রিয়াদ-দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩,৩৭৯ জন যাত্রী আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুর পর সম্পত্তির কিছুই পাবে না পরিবার, কেন এমন সিদ্ধান্ত রজনীকান্ত মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: সংসদে হাসনাত এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন

মৃত্যুর পর সম্পত্তির কিছুই পাবে না পরিবার, কেন এমন সিদ্ধান্ত রজনীকান্ত

একসময় জীবিকার তাগিদে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। সেখান থেকে দীর্ঘ অভিনয়জীবনে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা হয়ে
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪২ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১১:৪২ সময়
মৃত্যুর পর সম্পত্তির কিছুই পাবে না পরিবার, কেন এমন সিদ্ধান্ত রজনীকান্ত

একসময় জীবিকার তাগিদে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন। সেখান থেকে দীর্ঘ অভিনয়জীবনে দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠেছেন রজনীকান্ত। বয়স ৭৫ ছুঁইছুঁই হলেও এখনো অভিনয়ে সক্রিয় এই অভিনেতার সম্পদের পরিমাণ কয়েকশ কোটি টাকা। তবে মৃত্যুর পর সেই সম্পদের একটি অংশও পরিবারের সদস্যদের দিতে চান না তিনি। বরং নিজের সম্পত্তি তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন এই সুপারস্টার। সম্প্রতি নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রজনীকান্ত। তিনি জানিয়েছেন, মৃত্যুর পর চেন্নাইয়ের কোদামবাক্কামে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপমের পুরো সম্পত্তি একটি জনকল্যাণমূলক দাতব্য ট্রাস্টের অধীনে চলে যাবে। সেখান থেকে পাওয়া অর্থ ব্যয় করা হবে তামিলনাড়ুর মানুষের কল্যাণে।


কিন্তু পরিবারের পরিবর্তে সাধারণ মানুষের জন্য সম্পত্তি রেখে যাওয়ার সিদ্ধান্ত কেন? এর কারণ হিসেবে ভক্তদের প্রতি নিজের কৃতজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেতা। তার ভাষ্য, তামিলনাড়ুর মানুষ বছরের পর বছর তার সিনেমার টিকিট কিনে সমর্থন দিয়েছেন। তাদের ভালোবাসা ও সহযোগিতার কারণেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। সেই ভালোবাসার প্রতিদান দিতেই সম্পত্তি জনকল্যাণে ব্যয় করতে চান তিনি। রজনীকান্তের কথায়, মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপমের প্রতিটি পয়সা যাবে তামিলনাড়ুর সেই মানুষের কল্যাণে, যারা তাকে ভালোবেসে পাশে থেকেছেন। তার পরিবার এই সম্পত্তি থেকে এক পয়সাও পাবে না বলেও জানিয়েছেন তিনি। টিকিটের দাম যেমনই থাকুক, তামিলনাড়ুর মানুষ সবসময় তার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গেছেন—এই বিষয়টিকেই নিজের সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছেন অভিনেতা।


চেন্নাইয়ে প্রায় সোয়া একর জায়গাজুড়ে অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপমের সঙ্গে রজনীকান্তের দীর্ঘদিনের স্মৃতি জড়িয়ে রয়েছে। ১৯৮৯ সালে নির্মিত এই ভবনটি একসময় ভক্তদের সঙ্গে সাক্ষাৎ এবং গুরুত্বপূর্ণ বৈঠকের স্থান হিসেবে ব্যবহৃত হতো। ২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময় দুর্গত মানুষ ও ত্রাণকর্মীদের জন্যও ভবনটির দরজা খুলে দিয়েছিলেন তিনি। একসময় ভবনটি ভেঙে সেখানে তিনতারা হোটেল নির্মাণের পরিকল্পনার কথা শোনা গেলেও এখনো কোদামবাক্কামে দাঁড়িয়ে আছে রাঘবেন্দ্র মণ্ডপম। আর এই ভবনকেই মৃত্যুর পর সাধারণ মানুষের কল্যাণে উৎসর্গ করতে চান রজনীকান্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে