ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘জামায়াত-এনসিপি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে আমিও তাদের সমর্থন ও সাধুবাদ জানাবো’ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন থমথমে পরিস্থিতি টুঙ্গিপাড়ায় রূপপুরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন, কেক কেটে আনন্দ-উল্লাস স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী রিয়াদ-দাম্মামের ১৯৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩,৩৭৯ জন যাত্রী আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুর পর সম্পত্তির কিছুই পাবে না পরিবার, কেন এমন সিদ্ধান্ত রজনীকান্ত মজুরির প্রতিশ্রুতি পূরণ হয়নি, শ্রমিক অসন্তোষের দায় সরকারের: সংসদে হাসনাত এবার রামপুরায় পুলিশ বক্সের সামনে যাত্রীবাহী বাসে আগুন

থমথমে পরিস্থিতি টুঙ্গিপাড়ায়

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪০ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪০ সময়
থমথমে পরিস্থিতি টুঙ্গিপাড়ায়

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। থানায় হামলা, পুলিশের গাড়িতে আগুন এবং সংসদ সদস্যের বাড়িসহ একাধিক বাড়িতে অগ্নিসংযোগের পর বুধবার সকাল থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা জুড়ে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। একপর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে অল্প সময়ের মধ্যেই পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় কয়েক হাজার মানুষ জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা চালায়।


হামলাকারীরা থানায় ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের ছয়টি গাড়ি ও বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় থানায় আটক থাকা গ্রেফতারকৃত ব্যক্তিদের ছিনিয়ে নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা থানা ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার দিকে রওনা হয়। পথে নিলফা বাজার এলাকায় তাদের ওপর হামলা চালানো হয়। সেখানে বিক্ষুব্ধরা বিজিবির একটি সাঁজোয়া যান ও একটি জিপসহ মোট চারটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।


এরপর রাত ৯টার দিকে বিক্ষুব্ধরা গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়। একই সময়ে তার আত্মীয়স্বজনের আরও আটটি বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫০ জন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের পর বুধবার সকাল থেকে টুঙ্গিপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে

মাঠে ফিরছেন রোনালদিনহো, খেলবেন ইতালির তৃতীয় বিভাগের ক্লাবে