ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে সড়কে শ্রমিকেরা, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ ব্যাংকের পরিচালনা পর্ষদে আসছে বড় পরিবর্তন, থাকতে পারবেন না রাজনীতিবিদরা বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর বধূ সেজে অপেক্ষায় কনে, যৌতুকের টাকা না পাওয়ায় আসেননি বর প্রবাসে থেকেও দেশের উন্নয়নে কাজ করতে হবে শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্ট উদ্ধার, আটক ৩ উত্তরা থেকে কমলাপুর, মেট্রোরেলের নতুন গন্তব্য ২০২৭ সালের জুলাই দাঁড়িয়ে প্রস্রাব করতে নবীজি কেন নিষেধ করেছেন গাজায় শিশুদের খাবার বিতরণের গাড়িতে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৪ ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

মাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

বিদেশে যাওয়ার প্রস্তুতিতে থাকা কর্মীদের জন্য ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়েছে। সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ২২ নভেম্বর ২০২৬, দুপুর ১০:১ সময়
মাইগভ প্ল্যাটফর্মে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন

বিদেশে যাওয়ার প্রস্তুতিতে থাকা কর্মীদের জন্য ঋণ পাওয়ার প্রক্রিয়া আরও সহজ হয়েছে। সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই অভিবাসন ঋণের আবেদন করার সুযোগ চালুর পর প্রায় এক বছরে ২০০ কোটি টাকার বেশি ঋণ অনুমোদন করেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এ সময়ে ১০ হাজারের বেশি বিদেশগামী কর্মী অনলাইনে ঋণের জন্য আবেদন করেছেন। শনিবার ২১ নভেম্বর বাংলাদেশ সরকারের এটুআই কর্মসূচির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছরের ৩ ডিসেম্বর ডিজিটাল পদ্ধতিতে অভিবাসন ঋণসেবা চালুর পর থেকে আবেদনকারীরা অনলাইনে ঋণের আবেদন করার পাশাপাশি আবেদনের অগ্রগতিও ঘরে বসে জানতে পারছেন। বর্তমানে আবেদন জমা দেওয়ার পর ঋণ অনুমোদনের পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগছে মাত্র ৩ থেকে ৪ দিন। এই ঋণসেবার আওতায় একজন বিদেশগামী কর্মী ৯ শতাংশ সুদে সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। বিদেশযাত্রার জন্য সংশ্লিষ্ট কর্মীর প্রকৃত ব্যয় যাচাই করে ঋণের পরিমাণ নির্ধারণ করা হয়। পরীক্ষামূলক কার্যক্রমের পর বর্তমানে প্রবাসী কল্যাণ ব্যাংকের ১২২টি শাখায় এ ডিজিটাল সেবা চালু রয়েছে।


আগে অভিবাসন ঋণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে আবেদনকারীদের একাধিকবার ব্যাংকের শাখায় যেতে হতো। এতে সময় ও যাতায়াত খরচের পাশাপাশি নানা ধরনের ভোগান্তিও পোহাতে হতো। অনলাইনে আবেদন চালু হওয়ায় এখন বাড়িতে বসেই ঋণের আবেদন ও এর অগ্রগতি অনুসরণ করা যাচ্ছে। ফলে ব্যাংকে যাতায়াত কমার পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভরতাও কমেছে।


বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলের বিদেশগামী কর্মীদের জন্য এই ব্যবস্থা আর্থিক সেবা গ্রহণকে সহজ করেছে। এতে বিদেশ যাওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার সুযোগ তৈরি হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের এক জরিপের তথ্য অনুযায়ী, ডিজিটাল পদ্ধতিতে অভিবাসন ঋণসেবা চালুর ফলে আবেদনকারীদের সময়, যাতায়াত এবং আবেদনসংক্রান্ত ব্যয়—প্রতিটি ক্ষেত্রেই ৫০ শতাংশ করে কমেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজের চাপ কমেছে ৩০ শতাংশ। আর আবেদন প্রক্রিয়ায় কাগজের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়েছে।


মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে এবং এটুআই কর্মসূচির কারিগরি সহায়তায় পরিচালিত হচ্ছে সমন্বিত সরকারি ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম মাইগভ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকেরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার আবেদন, নির্ধারিত ফি পরিশোধ, আবেদনের অগ্রগতি অনুসরণ এবং ডিজিটাল সনদসহ বিভিন্ন সেবা নিতে পারছেন।


এটুআইয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে মাইগভ প্ল্যাটফর্মে ৮৪টি সরকারি দপ্তর ও সংস্থার ৪৩৪টি মৌলিক সেবার জন্য ৮২৯টি অনলাইন আবেদন ফরম চালু রয়েছে। এর মধ্যে বিদেশগামী নাগরিকদের প্রয়োজনীয় নথিপত্র সত্যায়ন ও পররাষ্ট্রীয় স্বীকৃতি সেবাও রয়েছে। নাগরিকদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা, দক্ষতা এবং জবাবদিহি বাড়াতে পর্যায়ক্রমে এই প্ল্যাটফর্মে আরও নতুন সেবা যুক্ত করা হচ্ছে।


সূত্র: বাংলাদেশ সরকারের এটুআই কর্মসূচির সংবাদ বিজ্ঞপ্তি ও প্রবাসী কল্যাণ ব্যাংকের জরিপের তথ্য।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

সার ডিলার নিয়োগে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা: প্রধানমন্ত্রী