ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল বিসিবির বোর্ড সভা আজ, সিমন্সের ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ খাওয়ার পর কেন হাঁটা জরুরি, জেনে নিন নিয়ম ও উপকারিতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল, ফিরলেন ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। অস্ট্রেলিয়ার মাটিতে
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:২২ সময়
অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল, ফিরলেন ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। অস্ট্রেলিয়ার মাটিতে এবারই প্রথম চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ৯ ডিসেম্বর পার্থে। এরপর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে বাকি তিন ম্যাচ। সিরিজের তৃতীয় টেস্টটি হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, বক্সিং ডে-তে। ম্যাচটি নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের ক্যারিয়ারের শততম টেস্টও হতে যাচ্ছে।


অস্ট্রেলিয়া সফরের জন্য নিউজিল্যান্ড দলে রাখা হয়েছে সাতজন পেসার। আক্রমণের নেতৃত্বে থাকবেন ম্যাট হেনরি। সঙ্গে রয়েছেন কাইল জেমিসন, মাইকেল রেওসহ আরও কয়েকজন পেসার। চোটের কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে খেলেননি উইল ও’রুর্ক। হ্যামস্ট্রিং ও কাফের সমস্যার কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছিল, মূলত অস্ট্রেলিয়া সফরের জন্য পুরোপুরি প্রস্তুত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।


এখন পর্যন্ত ১৪ টেস্টে ২৪ দশমিক ৫৫ গড়ে ৪৯ উইকেট নিয়েছেন ও’রুর্ক। তার বোলিং স্ট্রাইক রেট ৪১ দশমিক ৭। দলে তার ফেরায় পেস আক্রমণ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। লাথাম বলেন, শক্তিশালী পেস আক্রমণে ও’রুর্ককে আবারও ফিরে পাওয়া দারুণ বিষয়। তার উচ্চতা, গতি এবং ডানহাতি ব্যাটারের দিকে বল ভেতরে ঢোকানোর দক্ষতা দলের বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে।


অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন এই সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ডের দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রাখা হয়েছে। এখন দেখার বিষয়, অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো চার টেস্টের সিরিজে কিউইরা কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দলে রয়েছেন টম লাথাম, টম ব্ল্যান্ডেল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট ফিসার, ডেন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ডার্ল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রেও, রাচীন রাভিন্দ্রা, নাথান স্মিথ ও উইল ইয়ং।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ