ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল বিসিবির বোর্ড সভা আজ, সিমন্সের ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা বিএনপি-কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ খাওয়ার পর কেন হাঁটা জরুরি, জেনে নিন নিয়ম ও উপকারিতা প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা রহমান

তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে বনানী থানার আওতাধীন
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩২ সময়
তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে বনানী থানার আওতাধীন কলেজের ছাত্রী হোস্টেলের গেটে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


পুলিশ জানায়, রাতের দিকে দুর্বৃত্তরা সরকারি তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। হঠাৎ বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়।


বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে ছাত্রী হোস্টেলের গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়েছেন—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ