ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে প্রত্যেক শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেবেন ইলন মাস্ক বিদেশি আগ্নেয়াস্ত্র পরিবহন করার ট্রানজিট রাজশাহী? সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ তিতুমীর কলেজের ছাত্রী হোস্টেলের গেটে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল বিসিবির বোর্ড সভা আজ, সিমন্সের ব্যাপারে আসতে পারে সিদ্ধান্ত আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণে সিএনজিচালক আহত পল্লবীতে যাত্রীবেশে বাসে কেরোসিন ঢেলে আগুন বিমসটেক অ্যাথলেটিকসে বাংলাদেশের ১০ পদক ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা

বিদেশি আগ্নেয়াস্ত্র পরিবহন করার ট্রানজিট রাজশাহী?

রাজশাহী অঞ্চলে বাড়ছে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রের পরিবহন। সীমান্তপথে দেশে ঢোকার পর বিভিন্ন মাধ্যমে এসব অস্ত্র ছড়িয়ে পড়ছে দেশের
  • আপলোড সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২২ সময়
  • আপডেট সময় : ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ১০:২২ সময়
বিদেশি আগ্নেয়াস্ত্র পরিবহন করার ট্রানজিট রাজশাহী?

রাজশাহী অঞ্চলে বাড়ছে অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্রের পরিবহন। সীমান্তপথে দেশে ঢোকার পর বিভিন্ন মাধ্যমে এসব অস্ত্র ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন এলাকায়। গত এক সপ্তাহেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনটি অভিযানে ছয়টি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। এর পাশাপাশি সম্প্রতি রাজশাহী বিমানবন্দরের প্রবেশপথের কাছে পরিত্যক্ত অবস্থায় দুটি গ্রেনেডও উদ্ধার করা হয়েছে।


সংশ্লিষ্ট সূত্রের দাবি, বৃহত্তর রাজশাহী অঞ্চল দীর্ঘদিন ধরে বিদেশি অস্ত্র ও মাদক পরিবহনের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে যেসব চালান ধরা পড়ছে, সেগুলো মোট চালানের খুবই সামান্য অংশ বলে ধারণা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে অস্ত্র বহনকারীরা আটক হলেও এসব অস্ত্রের মূল উৎস ও প্রকৃত কারবারিদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পুলিশের তদন্তে এসব অস্ত্রের সম্ভাব্য গন্তব্য হিসেবে খুলনা ও কুষ্টিয়ার নাম উঠে এসেছে। এতে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র সরবরাহের একটি শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় থাকার আশঙ্কা তৈরি হয়েছে।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত ছয় মাসে রাজশাহী অঞ্চলে অন্তত ২৮টি বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার হয়েছে। এর মধ্যে এসআরবি-৫ একাই ১৭টি অস্ত্র ও ১৬ কেজি গানপাউডার উদ্ধার করেছে। রাজশাহী জেলা পুলিশ উদ্ধার করেছে ছয়টি বিদেশি পিস্তল ও গুলি। আর বিজিবি উদ্ধার করেছে আরও পাঁচটি অস্ত্র ও গুলি। সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সাম্প্রতিক অভিযানে গত ২০ নভেম্বর রাতে গোদাগাড়ীর সরাইলে চেকপোস্ট বসিয়ে একটি অটোরিকশার দুই যাত্রীকে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্র দুটি খুলনায় পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে সেখানে কার কাছে অস্ত্রগুলো হস্তান্তর করার কথা, সে বিষয়ে তাদের কোনো তথ্য দেওয়া হয়নি। খুলনায় পৌঁছানোর পর নির্দেশনা পাওয়ার কথা ছিল বলে পুলিশকে জানায় তারা।


এর আগে ১৬ নভেম্বর সিটিহাট বাইপাস সড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে একই ধরনের দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করে এসআরবি-৫। পরে ২৩ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আটক দুই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আরও দুটি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়। এসব ঘটনা বিশ্লেষণে দেখা গেছে, সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও বিভিন্ন যানবাহন অস্ত্র পরিবহনে ব্যবহার করা হচ্ছে। আবার কখনো পদ্মার চর কিংবা নির্জন এলাকায় অস্ত্র লুকিয়ে রেখে পরে সুযোগ বুঝে সরিয়ে নেওয়া হচ্ছে।


এসআরবি-৫-এর অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক জানান, অস্ত্রে ‘মেইড ইন ইউএসএ’ লেখা থাকলেই যে সেগুলো যুক্তরাষ্ট্র থেকে এসেছে, তা নিশ্চিতভাবে বলা যায় না। প্রতিবেশী দেশ থেকেও এসব অস্ত্র সংগ্রহের সুযোগ রয়েছে। ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে অস্ত্রের ব্যবহার ও অন্যান্য বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লক্ষ্য এখন এসব অবৈধ অস্ত্রের উৎস ও সরবরাহের পথ শনাক্ত করে সীমান্ত দিয়ে অস্ত্রের অনুপ্রবেশ বন্ধ করা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ

এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আজ